বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

যারা এদেশের স্বাধীনতা ও উন্নয়ন মেনে নিতে পারেনি তারাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে -এইচ মাহমুদ আলী এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারেনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি, তারাই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপতৎপরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে তাদের সব মুখোশ উম্মোচন করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবারও এদেশে অপশক্তিকে বিতারিত করতে সকলকে সহযোগীতা করতে হবে। তিনি বলেন, উন্নত চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত উদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জনগনের কল্যানের জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

হুইপ ইকবালুর রহিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করে আসছে। করোনা থাকাকালেও উন্নয়ন ও অগ্রযাত্রা পিছিয়ে যায় নি। সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে শেখ হাসিনা। সাম্প্রদায়িক অপশক্তিরা উন্নয়নকে বাধা গ্রস্থ করতেই হিন্দু-মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে। কিন্তু শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নয়, সকল অপশক্তিকে প্রতিহত হচ্ছে।

২১ অক্টোবর বৃহস্পতিবার নতুন ভবনসহ গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর-এ গ্লুকোমা, রেটিনা ও কর্ণিয়া সাব-স্পেসিয়ালটি ইউনিট স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুল লতিফ, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com