বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- তফসিল ঘোষিত এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতবৃহস্পতিবার দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের দীর্ঘ মিটিংয়ে এসব ইউপিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। শুক্রবার দুপুরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। দেশব্যাপী অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ১নং ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিটলার হক ও বর্তমান চেয়ারম্যান, ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম রাজা, ৩নং খনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদ হোসেন, ৫নং সৈদপুর বিবেকানন্দ চন্দ্র রায়, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অরুন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য ৭নং হাজীপুর ইউনিয়নে জয়নাল আবেদীন, ৮নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনাতন চন্দ্র রায়, ৯নং সেনগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, ১০নং জাবরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জিয়াউর রহমান, ১১নং বৈরচুনা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও প্রয়াত উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক দুলালের সহধর্মীনি টেলিনা সরকার হিমু ।

আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com