বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুর উপজেলার ৬ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার পঠিত

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলকে মূল্যায়ন করে এ নির্বাচনের নৌকা মার্কার প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় বিরামপুর উপজেলার ৬ টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাঁদের তালিকা প্রকাশ করেন।

আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নে এম আব্দুল লতিফ মিয়া, ২নং কাটলা ইউনিয়নে মোঃ ইউনুছ আলী, ৩নং খাঁনপুর ইউনিয়নে শ্রীঃ চিত্র রঞ্জন পাহান, ৪নং দিওড় ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান, ৬নং জোতবানী ইউনিয়নে মোঃ হাসুন চৌধুরী ও ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে মোঃ রহমত আলী। এছাড়া ৫নং বিনাইল ইউনিয়নে এখন পর্যন্ত নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেননি ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

ঢাকা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু।

তবে ৫নং বিনাইন ইউনিয়নে মোঃ শহিদুল ইসলাম মন্ডল ও অ্যাডভোকেট মোঃ হামিদুর রহমান দুই জনেই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঐ ইউনিয়নে নৌকার মনোনয়ন স্থগিত রয়েছে।

সরকার ঘোষিত ৩য় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়নের ভোট গ্রহণ আগামী ২৮শে নভেম্বর রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com