বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা সদরে আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) রাতে ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

অব্যাহতি পাওয়া ১১ জন হলেন- উপজেলার লক্ষীপুর ইউপির বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও একই ইউনিয়নের কৃষকলীগের সাবেক সভাপতি আয়নাল হক, মালিবাড়ী ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, কুপতলা ইউপির বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ইমাম হাসান, সাহাপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মওলা, বল্লমঝাড় ইউপির বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান, বাদিয়াখালী ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাফায়েতুল হক, বোয়ালি ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কামারজানি ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মতিয়ার রহমান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী সরকার।

গাইবান্ধা সদর উপজেলার মোট ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রত্যাহারের শেষ দিনে গিদারি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অন্য ১১ জন বিদ্রোহীকে গতকাল ২৭ অক্টোবর দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬ জন প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com