বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে। করেছে ডিজিটাল বাংলাদেশ। বিদ্যুতের সাশ্রয়ী হওয়ার জন্য ডিজিটাল দেশেও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহার শুরু হলে বিদ্যুৎ চুরি রোধ করা সম্ভব হবে। এই মিটার স্থাপনের পর গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের আগেই বিল পরিশোধ করতে পারবে। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং মানুষ সচেতন হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে এবং উন্নত দেশের কাতারে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বলেই দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন আজ স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে।

৩০ অক্টোবর শনিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ এর উদ্যোগে বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২, নেসকোর লিঃ দিনাজপুর দপ্তরের আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিরেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), নেসকো দিনাজপুরের তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, উপ-পরিচালক (হিসাব) মোঃ ইব্রাহিম খলিল, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদত হোসেন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, স্মার্ট মিটারিং প্রজেক্ট রংপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্না দেওয়ান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুস্তম আলী, দিনাজপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন প্রমুখ। উল্লেখ্য, ২০২২ সালের জুন মাস পর্যন্ত দিনাজপুরে প্রায় ৭০ হাজার প্রি-পেইট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে নেসকো’র কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com