বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নৌকায় ভোট দিন সকল উন্নয়নের দায়-দায়িত্ব আমি নিব -এমপি শিবলী সাদিক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ইউনুছ আলী মন্ডলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি অবহেলিত ঘোড়াঘাট পৌরসভার সার্বিক উন্নয়নের দায়-দায়িত্ব নিলাম। অবহেলিত এই পৌরসভাকে উন্নয়নের মডেলে পরিণত করতে যা কিছু করা দরকার কথা দিলাম আমি তা করব।

রবিবার বিকেল ৫টায় উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক আলী ফকিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইউনুছ আলী মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম, পৌর আওমীলীগের সাবেক সাধারণ যুগ্ম-আহ্বায়ক আব্দুল্ল্যাহেল শাফি ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com