বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে শিয়াল মারার ফাঁদে মরলো মানুষ : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোগাড়ী ইউনিয়নে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে সেকেন্দার আলী (৫৫) নামে এক ব্যক্তির মর্মাতিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে। নিহত সেকেন্দার আলী ওই গ্রামের মৃত ছাদেক আলী প্রামাণিকের ছলে।
স্থানীয়রা জানান, ধানের ক্ষতি করায় নিজ বাড়ীর পাশে জমিতে প্রতিদিনের ন্যায় বৈদ্যুতিক লাইন দিয়ে শিয়াল মারার ফাঁদ পাতেন মোজার ছেলে সাজাদুল ও শাহ আলমের ছেলে শাওন।সোমবার সকালে সেকেন্দার জমি দেখতে গেলে অজানাবশত: ওই ফাঁদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সেকেন্দার আলীর মৃত্যু হয়। এরপর বিষয়টি নিয়ে সারাদিন দেনদরবার চলে বলে জানায় স্থানীয়রা, পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com