বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে – এ্যাড স্মৃতি এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- বর্তমান সরকারের উন্নয়নের মহাপরিকল্পনায় অত্র এলাকা সংযুক্ত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কঠোর অবস্থানে থাকতে ও নির্বাচনকে ঘিরে কেউ যেন কোন প্রকার সংঘাত করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের আহবান জানান।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদ্যুাপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি পৌর কাউন্সিলর আব্দুস সোবহান বিচ্চু ও বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এ উপজেলায় আইনশৃঙ্খলার চলমান পরিস্থিতি স্বাভারিক রয়েছে সন্তোষ প্রকাশ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com