বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

ঘোড়াঘাট ( দিনাজপুর)প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাণীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী যুবলীগ। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নিরুপ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর শের আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ শাকিল সরকার, মোঃ ইব্রাহিম মন্ডল, মাহাবুবে রব্বানী রনি, পৌর যুবলীগের সদস্য ইয়াদ আলী নাহিদ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবু আসাদ মোঃ তৈয়বুর, সিংড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সদস্য নয়ন প্রধান, মোঃ শরীফ মিয়া, মতলুবুর রহমান প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com