বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উড়াওপাড়া মহল্লা আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত উড়াওপাড়া মহল্লা কমিটির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় শহরের উড়াওপাড়া মাঠে দিনাজপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত উড়াওপাড়া মহল্লা কমিটির বিশেষ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, উপদেষ্টা মিহির কুমার ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার আহমেদ বাবু। আরও বক্তব্য রাখেন রাজবাটী মহল্লা কমিটির সভাপতি মো. মিনারুল ইসলাম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

“উড়াও পাড়া” মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রবিউল ইসলামের মৃত্যুবরণ করায় দুইটি পদ শূন্য হয়।

শূন্যপদ পূরণের লক্ষে মহল্লা আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব হোসেন কাজীর সভাপতিত্বে বিশেষ কাউন্সিলেন দ্বিতীয় অধিবেশনে প্রস্তাবক ও সমর্থনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মো রুস্তম আলীকে, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ রেজাকে এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে মো. জুম্মন ইসলামকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বিশেষ কাউন্সিল অধিবেশনের শুরুতেই মৃত ব্যক্তিদ্বয়ের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনসহ তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com