বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীর সোনালী ব্যাংক ম্যানেজারকে লাঞ্চিত ও অপদাস্থ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার রওশন জামিলকে গত ২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ কর্তৃক লাঞ্চিত ও অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সোনালী ব্যাংকের কার্যালয়ের সামনে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ীর সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার ছাবিনা ইয়াসমিন ছন্দা, সোনালী ব্যাংক কর্মকর্তা শান্তনা, আইটি অফিসার এটিএম আরিফুজ্জামান মন্ডল সহ অন্যান্যরা। গ্রাহক হযরত আলী, খয়রাজ্জামান, ইব্রাহিম, সেলিম, রহিমা, রাবেয়া, মমতা সহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা ব্যাংক কর্মকর্তা রওশন জামিলের সাথে উপজেলা চেয়ারম্যানের এহেন আচরন এবং কুরুচিপূর্ন গালীগালাজ করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যাংক কর্মকর্তারা আগামীতে আরো কঠোর কর্মসুচি ঘোষনা করবেন বলে জানান।
উলে­খ্য, গত ২ ডিসেম্বর উপজেলার টাউন হলরুমে বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতি সভা উপলক্ষে এক আলোচনা সভায় স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’সহ উপস্থিত উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারি ও রসজনৈতিক নেতৃবৃন্দের সামনে সোনালী ব্যাংকের ম্যানেজার রওশন জামিল কে শয়তানের বাচ্চা বলাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করার ঘটনাটি ঘটেছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com