বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।- দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতিক। নৌকার জয় ছাড়া আর কোন বিকল্প নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর পরেই বাংলাদেশ উন্নয়নে এগিয়ে গেছে। দিনাজপুর সদর উপজেলায় প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। হুইপ ইকবালুর রহিম এমপি নৌকা মার্কায় বিজয়ী হওয়ার পর থেকেই এই সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রাস্তা-ঘাট, বিদ্যুত, স্বাস্থ্যসহ সকল ধরনের উন্নয়ন এখন স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে।

৬ ডিসেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মোহনপুর আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত প্রধান অতিথি বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ জামাল সরকার, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, মোহনপুর আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, রসায়ন প্রভাষক রেজা কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com