বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ কখনও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে না-  খাদ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমাদের প্রত্যেকে সুস্থ্য দেহ সুস্থ জীবন যাপন করতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পন্ন দেশ, আওয়ামীলীগ সরকারের শাসনামল শুরু হবার পর থেকে দেশের সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্যে সেক্টরেও বিশেষ উন্নয়ন হয়েছে। তাই দেশে এখন আর কোন খাদ্য ঘাটতি নেই, সামনে ৪১সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে আশা করা যায় এ সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে বাংলাদেশ আর কখনও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবেনা। মঙ্গলবার বেলা ১১টায় সাপাহার উপজেলর প্রশাসনের আয়োজনে “নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে তিনি আরোও বলেন যে, আওয়ামীলীগ সরাকেরর অধিনে দেশ যখন উন্নতির সোপানে এগিয়ে চলেছে ঠিক তখনই একটি কুচক্রি রাজনিতী মহল দেশকে ধ্বংশের পায়তারা সৃষ্টি করে চলেছে। দেশের উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

এসময় উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়াম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম শাহ চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ও নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চীমময় প্রামানিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ, পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে অবস্থিত বঙ্গবন্ধুকর্ণার এর শুভ উদ্বোধন এবং শহীদ বু্িদ্ধজীবী দিবস পালন উপলক্ষে জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com