বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিনাজপুর শহর আওয়ামী লীগের শহীদদের স্মরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বরণ করলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে শহরের ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ সভাপতি দেবাশিষ ভট্টাচার্য, আশিষ কুমার ব্যানার্জী বাপি, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাব্,ু এনাম উল্লাহ জ্যামী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শী দুলাল।

এসময় শহর, প্রতিটি ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com