বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরের মিঠাপুকুরে প্রতিমা ভাঙ্গার ঘটনা ঘটেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনীতে কালী মন্দিরে ঢুকে প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বামনপাড়া গ্রামের কালী মন্দির থেকে পান কালী, শিব ও শিতলী প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায় দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটলেও বিষয়টি শুক্রবার জানাজানি হয়। পরে বিকালে ঘটনাস্থল থেকে কয়েকশ’ গজ দূরে প্রতিমার ভাঙা কিছু অংশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা বিপুল চক্রবর্তী জানান, কালী মন্দিরের গেটে তালা দেওয়া না থাকায় দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে। রাতের আধারে এ ঘটনা ঘটনো হয়েছে।
ভাংনী ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’
এব্যাপারে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, রাতের আধারে অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে। আমরা কিছু ভাঙা অংশ উদ্ধার করেছি। এঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com