বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গরীব অসহায় মানুষকে ঠকানো যাবে না – ডাঃএনামুর রহমান এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম।- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান বলেছেন, গরীব ও অসহায় মানুষকে ঠকানো যাবে না। আমরা যা খাই এবং যা ব্যবহার করি তার চেয়েও উন্নত মানের খাবার দরিদ্র, অসহায় ও গরীবদেরকে দেয়া উচিত। যা আমরা ব্যবহার করি, তার চেয়ে উন্নতমানের জিনিস পাওয়ার অধিকার তাদের হক রয়েছে। তিনি উপস্থিত অসহায় দরিদ্র মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী আপনাদেরকে অনেক ভালবাসেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, গাইবান্ধা দারিদ্য প্রবণ এলাকা। এখন শীতে ওখানকার মানুষ কষ্টে আছে। আপনি যান তাদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র মানুষদের জন্য বর্তমান সরকার কাজ করছে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সব রকমের উদ্যোগ নেয়া হচ্ছে।
২৯ ডিসেম্বর বুধবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত অসহায় ও দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যপ্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১৫০ জন গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল এবং চাল, ডাল, তেল, মুড়ির একটি প্যাকেজ প্রাথমিকভাবে বিতরণ করেন।
পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে বেসরকারি সংস্থা এসডিআরএস এর আয়োজনে “দূর্যোগ মোকাবেলায় তৃণমুল পর্যায়ে জনসাধারণের ভ‚মিকা এবং আমাদের করণীয় শীর্ষক” এক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, এসডিআরএস’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, নির্বাহী সদস্য আব্দুস ছাত্তার প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com