মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত : বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৯৪ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী করোনা আক্রান্ত হয়েছেন৷ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসা রিপোর্টে তাঁর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ সেই সাথে এই উপজেলায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা৷ এ পর্যন্ত এ উপজেলায় ১৬০ জন করোনা সনাক্ত হয়েছেন৷ এর মধ্যে সুস্হ হয়েছেন ১১৮ জন এবং মৃত্যু বরন করেছেন ৩ জন৷

এদিকে, পার্বতীপুর উপজেলার প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই তিনি অত্যান্ত সততা দক্ষতা যোগ্যতা ও বিচক্ষনতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন৷ বিশেষ করে করোনা আগ্রাসনের পর থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পার্বতীপুর বাসীকে সচেতন করে তুলে করোনার হাত থেকে রক্ষা করতে নিরালস ভাবে কাজ করেছেন৷ নিজের কথা না ভেবে মানবতার কল্যানে বিলিয়ে দিয়েছেন নিজেকে৷ একজন নারী হয়েও দিন রাতের পার্থক্য না খুঁজে ছুটে গেছেন মানুষের দ্বারে৷ সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি এ ভাবেই কুড়িয়েছেন মানুষের ভালবাসা৷ জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দশের কল্যানে কাজ করতে গিয়ে তিনি আজ করোনা আক্রান্ত৷ দেশের এই দূর্যোগ পূর্ণ মূহুর্তে তাঁর মতো সুযোগ্য কর্মকর্তার বড় বেশী প্রয়োজন৷
করোনার হাত থেকে রক্ষা পেতে সামাজিক সুরক্ষা ও স্বাস্হ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com