মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ওমিক্রনকে মৃদু হিসেবে বিবেচনা করা ঠিক হবে না -ডব্লিউএইচও

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৯২ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কবার্তা দিয়েছে, করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।বিবিসির এক প্রতিবেদনে  ৭ জানুয়ারি শুক্রবার এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, আগের কোভিড ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে মানুষের গুরুতরভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তবে রেকর্ড সংখ্যক মানুষের এই ভাইরাস শনাক্ত হচ্ছে। ফলে এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। সোমবার যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। সংস্থাটি বলছে, বিশ্বব্যাপী যারা করোনাভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশ কোনো টিকা নেননি। তাই মহামারি এই ভাইরাসকে মোকাবিলায় টিকা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। দরিদ্র দেশগুলোকে টিকা সহায়তা প্রদানের আহ্বানও জানিয়েছেন টেডরস আধানম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com