বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিংহারপাড়া ব্রিজে মাটিবাহী মাহিন্দ্রের চাকায় পিষ্ট হয়ে সিংহারপাড়া গ্রামের দিনমজুর নূর আলমের একমাত্র ছেলে সাব্বির হাসান (৬) ঘটনাস্থলেই মারা যায়। অপর ঘটনাটি ঘটে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শুক্রবার গরুবাহী ট্রাক্টরের চাপায় একই গ্রামের ২ ব্যক্তি নিহত হয়েছেন। এরা হচ্ছে- টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামের মৃত মিয়াজন আলী মন্ডলের ছেলে মোবারক আলী মন্ডল (৭০) ও একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। তারা শুক্রবার বিকালে ভ্যানযোগে খালাশপীর হাট হতে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি গরুবাহী ট্রক্টর ধাক্কা দিলে ৩ ভ্যান আরোহী গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে ওই ২জন মারা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com