মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে নমুনা পরীক্ষার সঙ্গে বাড়ছে শনাক্তের হার একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪৩৮ জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৯ বার পঠিত

হারুন উর রশিদ।-গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় ৪৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত। প্রতিদিন নমুনা পরীক্ষার সঙ্গে বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার বেড়ে ৪৬ দশমিক ৪৫ শতাংশে গিয়ে ঠেকেছে।
এ ছাড়া বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪৫ শতাংশ। এ দিন বিভাগের আট জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৭৮ জনের করোনা পজিটিভ আসে ও রংপুরে একজন মারা যান। বুধবার ৮০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫৯ জন।
শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রংপুরের ১১৯, দিনাজপুরে ১১০, ঠাকুরগাঁওয়ে ৫৬, নীলফামারীর ৪৬, গাইবান্ধার ৩২, পঞ্চগড়ের ৩১, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ২১ জন করোনা পজিটিভ হয়েছেন।
বিভাগের ৮ জেলার মধ্যে পঞ্চগড়ে শনাক্তের হার ৫৭ দশমিক ৪১ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৫৬ দশমিক ৫৭, দিনাজপুরে ৫২ দশমিক ৬৩, কুড়িগ্রামে ৪৭ দশমিক ৭৩, গাইবান্ধায় ৪৪ দশমিক ১১, রংপুরে ৪১ দশমিক ১৭, লালমনিরহাটে ৪০ দশমিক ৩৫ শতাংশ এবং নীলফামারীতে ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত গুরুত্বর ৪৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৬ রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com