মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

বাজিতপুরে র‌্যাব অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৮৩৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১৭৫ পিস ইয়াবাসহ খুরশিদ মিয়া (৪৮) ও বাদল (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় র‌্যাব এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে খুরশিদ মিয়া বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের লোহোগাঁও গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে এবং বাদল একই ইউনিয়নের সাতুডা গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। র‌্যাব ১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন। লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব ১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী খুরশিদ মিয়া ও বাদল কে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাসহ আটক হওয়া খুরশিদ মিয়া ও বাদল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী খুরশিদ মিয়া ও বাদলের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবেব অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন র‌্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com