বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরবে না  -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মরে যাওয়া নদী খননের ফলে পূর্ন স্রোতধারায় রূপ নিলেও, রাজনীতির ক্ষেত্রে বিএনপি নামক মরা নদী আর কখনও স্রোতধারায় ফিরে আসবে না। তিনি বলেন, নদীর প্রবাহের সৃষ্টি হতে যা কখনো হয়নি শেখ হাসিনা সরকার তাই করলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, যারা স্বাধীনতার বিরোধী, তারাই শান্তির ধর্মকে নষ্ট করছে।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদীর সিস্টেম ড্রেজিং/ খনন শীর্ষক প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলাধীন ঢেপা ও ছোট ঢেপা নদীর পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৭ কিলোমিটার নদী খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com