বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯০ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বতীপুর উপজেলার শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১৩–২০ মার্চ দাবী সপ্তাহের ডাকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সভাপতি কমরেড আবু তালেব,পৌর কমিটির সাধারণ সম্পাদক কমরেড মামুনুর রশিদ,বর্ষীয়ান ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড রমজান আলী ও সেরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ছাড়াও গ্রাম-শহরের গরীব মানুষদের জন্য স্বল্প মূল্যে স্থায়ী রেশন ব্যবস্থা চালু,পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ না করা,বেকার যুবকদের কর্মসংস্থান নইলে বেকার ভাতা চালু করার দাবিও জানানো হয়। গনমানুষের এসব ন্যায্য দাবী মেনে নিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com