বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৭৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আজকের প্রজন্ম আগামীদিনের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নিবে উল্লেখ করে বলেন, দেশ পরিচালনার প্রধান শক্তি হলো শিক্ষা। এই শিক্ষাকে তরান্বিত করে উন্নয়নের দারপ্রান্তে পৌছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই চিন্তা চেতনাকে ধারন করেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। দেশের তৃণমুল পর্যায়ে শিক্ষার প্রতিভা আজ ঘরে ঘরে। তথ্য প্রযুক্তির এ যুগে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ যে দায়িত্ব নিয়ে শিক্ষার আলোয় আলোকিত করছে শিক্ষার্থীদের। তা আজ দেশ ব্যাপী প্রশংসিত। দিনাজপুর শিক্ষার নগরীতে পরিনত হয়েছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ গড়ে সরকার এখন ১১১ রকমের সেবা দিচ্ছে জনগনকে। বর্তমান টাকা দিয়ে ও তদবিরে ভর্তি হয় না। মেধা ও যোগ্যতায় প্রতিযোগিতা করে ভর্তি হতে হয়। অনলাইনে ভর্তি হতে হয়। আর এটাই হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক ও উন্নয়নে স্বাবলম্বী করা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করে জনগনের মুখে হাসি ফোটানো এবং জনগনের সুখ শান্তি ফিরিয়ে এনে জাতিকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য তিনি শিক্ষার ওপর জোর দিয়েছেন ক্ষমতায় আসার পর থেকেই। বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। শিক্ষা, বিদ্যুৎ,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মানুষের ভাগ্য পরিবর্তনসহ সকল ক্ষেত্রেই দেশ আজ আলোকিত। উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা। শেখ হাসিনার যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতায় বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। তাকে বলা হয় বাংলাদেশের বিস্ময়কর উত্থানের একমাত্র কারিগর। তিনি আরও বলেন, শুধু উন্নয়নই নয় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের জীবনমান আমূল বদলে গেছে।

২৫ মার্চ শুক্রবার দিনাজপুর হলি ল্যান্ড কলেজ আয়োজিত নবীনবরণ-২০২২ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। নবীন বরন অনুষ্ঠানের আলোচনা শেষে ইকবালুর রহিম এমপি দিনাজপুর হলি ল্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ এ উন্নীত হওয়ায় বাক প্রতিবন্ধী শিক্ষার্থী হুমায়রা কাদেরীকে একটি ল্যাপটপ উপহার দেন।

হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, দিনাজপুর কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, হলি ল্যান্ড স্কুলের সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, হলি ল্যান্ড কলেজের পরিচালক একেএম মাহফুজুল ইসলাম বিজয়, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। সঞ্চালনে ছিলেন শিক্ষক পাভেল রায়হান। উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কলেজের পরিচালক মোঃ সালাউদ্দিন, প্রমুখ। এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com