বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে রোভার স্কাউটসের তিন দিন ব্যাপী দক্ষতা অর্জন প্রশিক্ষণের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৩৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে রোভার স্কাউটসদের তিন দিন ব্যাপী (২৩-২৫ এপ্রিল) দক্ষতা অর্জন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা রোভারের আয়োজনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের কমিশনার এলটি প্রফেসর ড. আরেফিনা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার সম্পাদক মহাদেব কুমার গুণ, রংপুর রোভার জেলার কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান সোহেল, বাংলাদেশ স্কাউটসের সহকারী কমিশনার আশিকুর রহমান প্রমূখ । এতে জেলা রোভার স্কাউট লিডার আব্দুর রহমান মিন্টু কোর্স লিডারের দায়িক্ত পালন করছেন ।
তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, সরকারী কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ, বেগম রোকেয়া সরকারি কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রিট পলিটেকনিক, মুক্তগ্রুপ ব্রাদারহুটের ১শ ৫০ জন রোভার গার্লইন রোভার অংশ নিয়েছে। আগামী সোমবার বিকেলে ৫টায় জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো: আসিব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com