ছাদেকুল ইসলাম রুবেল|- গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামদিয়া ইউনিয়নে পুইয়াগাড়ী গ্রামের জসীম উদ্দীন মিস্ত্রি ছেলে বারিক ডাকাত (৪০) কে আটক করেন। ০১/০৫/২০২২ তাং রাত ০০.১৫ ঘটিকায় অর্থাৎ ৩০ এপ্রিল দিবাগত রাতে ইনচার্জ, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র, ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী পরিচালিত রুদ্ধশ্বাস অভিযানে আবারও পেশাদার ডাকাত গ্রেফতার করেন । বারিক ডাকাত (৪০) পিতা- জসীমউদ্দিন মিস্ত্রি, সাং- পুইয়াগাড়ী, ইউ পি – কামদিয়া, থানা – গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা এর বিরুদ্ধে ডাকাতি মামলা নং GR 25/2021 (পাঁচবিবি), GR 48/2020 (ঘোড়াঘাট) সহ, অপহরণ মামলা নং GR 537/2015 (পাঁচবিবি) , 313/2013 (গোবিঃ), GR 544/2021 (পাঁচবিবি) সহ অন্ততঃ ১০ টি মামলা রয়েছে।
সে আন্তঃজেলা ডাকাত দলের
সক্রিয় সদস্য। পশ্চিম গোবিন্দগঞ্জ এলাকাকে অপরাধ মুক্ত রাখতে তাকে ওয়ারেন্ট মূলে কামদিয়া এলাকা হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply