বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

ফজিবর রহমাব বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মাতৃ প্রেমেই দেশপ্রেমের প্রেরণা। দেশমাতৃকাকে ভালবাসতে হলে মাকে ভালবাসতে হবে। যারা মা দেশকে একত্রিত করতে পারেন তারাই দেশপ্রেমিক। তিনি বলেন, মায়ের প্রগতি চিন্তার ফলশ্রæতিতেই একটা প্রগতিশীল প্রজন্ম সৃষ্টি হতে পারে এবং এই প্রগতি বিজ্ঞানভিত্তিক মানবতাবাদী সমাজ সৃষ্টির জন্য নারীদের সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ নারীরা সমমর্যাদার অধিকার ভোগ করছেন। আর শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন।

রোববার (৮ মে ২০২২) কাহারোল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব “মা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শেষে এমপি মনোরঞ্জন শীল গোপল এমপি’র উদ্যোগে ৫ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।

অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com