বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফজিবর রহমান বাবু
  • আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৫৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না। কারণ এই সেতু যেন নির্মাণ না হয়, সে জন্য বিএনপি’র পক্ষ হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ষড়যন্ত্র করা হয়েছিল। এছাড়া প্রতিহত করতে ব্যথ হয়ে আক্ষেপের সাথে বলেছিল জোড়াতালি দিয়ে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে সেই সেতু নির্মান হয়েছে। পদ্মা সেতু দেশের অগ্রগতি উন্নয়ন ও অর্থনৈতিক স্বচ্ছলতা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের এক জ্বলন্ত নক্ষত্র। যা আগামী ২৫ জুন উদ্বোধন করবেন জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ মে ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় ১ম সংশোধিত মৎস অধিদপ্তর অংশের আওতায় সিআইজি ২৯ চাষীদের মাঝে উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ ও ১ জন চাষীর মাঝে পিকআপ ভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্¥ সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।

এরপর পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় দুই জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ এবং বীরগঞ্জ খাদ্য বিভাগের আয়োজনে এলএসডি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান/চাল) ২০২২ এর উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com