মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

সুন্দরবন ও উপকূল সুরক্ষায় জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব বাজেট’র দাবীতে মানবন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪২১ বার পঠিত

মোংলা থেকে মো. নূর আলম।- সুন্দরবন ও উপকূল সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব বাজেট প্রণয়নের দাবীতে মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ৪ জুন শনিবার সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
৪জুন/২২ খ্রিঃ শনিবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল প্রমূখ। এসময় বক্তারা বলেন সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বিকল্প জীবিকায়ন ও সচেতনতা সৃষ্টিতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। উপকূজুড়ে তীব্র সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, রোগ-ব্যাধি, নদী ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। তাই উপকূলের সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধসহ উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। বক্তারা পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জালানিখাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবীর পাশপাশি সারাদেশে নদ-নদী-খাল-বিল-জলাশয়-বন-জঙ্গল-পাহাড়-পর্বত রক্ষায় পরিবেশবান্ধব এবং জনবান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com