বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে ফিরে আসে।

মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা, শহর ও সদর উপজেলা আওয়ামীলগের নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com