বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঐতিহাসিক ছয় দফা দিবস: দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসের প্রথম প্রহরে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে প্রথমেই শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির খান নেতৃত্বে শহর আওয়ামী লীগ, সভাপতি ইমদাদ সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন এর নেতৃত্বে অন্যান্য নেত্রীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ জেলা মহিলা লীগের নেত্রীবৃন্দ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চলসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দিবসটি পালনে কর্মসূচী অনুযায়ী আজ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com