মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুর নগরীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩২১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর মহানগরী এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও স্বাস্থ্য শাখা প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম।
রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবীরা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত আছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com