মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

মোংলা থেকে মো. নূর আলমঃ পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন শনিবার সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ মিছিল বের হয় । আনন্দ মিছিলের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৫ জুন/২২ খ্রি: শনিবার সকাল ১০টায় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ^াস, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মন্ডল, পৌর কাউন্সিলর মো. বাহাদুর মিয়া প্রমূখ। আনন্দ সমাবেশে বক্তারা বলেন পদ্মাসেতু আমাদের গৌরব, আত্মমর্যাদা ও সাহসের প্রতীক। দুটি বন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হবে। বক্তারা বলেন পদ্মাসেতু জাতীয় প্রবৃদ্ধিতে ১.২৩ এবং কৃষি জিডিপিতে ২.২২ ভাগ অবদান রাখবে। পন্য পরিবহনে ১০ ঘন্টা এবং যাত্রী পরিবহনে ২ ঘন্টা সময় বাঁচবে। স্বপ্নের পদ্মাসেতুকে বাস্তবে রূপ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোংলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান বক্তারা। আনন্দ সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল মোংলা শহর প্রদক্ষিণ করে এবং মোংলাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com