বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা জেলা স্কাউটস নির্বাচনে সভাপতি ডিসি সম্পাদক মোস্তাফিজার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল ।- বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে পদাধিকার বলে জেলা প্রশাসক মো. অলিউর রহমান সভাপতি ও গোপন ভোটে মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান দায়িত্ব পালন করেন। এ কাউন্সিলে সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক কবির ২০ ভোট পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজাস্ব) জীবন নাহার, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের (রংপুর জোন) সহকারী পরিচালক সুধির চন্দ্র  বর্মন প্রমুখ।
এই কাউন্সিলের নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান জানান, শুধুমাত্র সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com