মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

৫৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে সুইডেন যাচ্ছেন ডা. ডি সি রায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বার পঠিত

দিনাজপুর থেকে রফিক প্লাবন।- “ইউরোপিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব ডায়াবেটিস” (EASD)-এর আমন্ত্রণে শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) রাতে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ডি. সি. রায়।
আজ (১৮ সেপ্টেম্বর ২০২২) রোববার সুইডেনের রাজধানী স্টোকহোমে অনুষ্ঠিতব্য (EASD)-এর ৫৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিবেন তিনি।
ডি.সি রায় বলেন, উক্ত সম্মেলনে ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা বিষয়ে সর্বশেষ গবেষণা ও আধুনিক চিকিৎসা বিষয়ে সারা পৃথিবী থেকে আগত ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা একে অপরের সাথে আদান-প্রদানের মাধ্যমে এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা দিনাজপুর তথা উত্তরবঙ্গের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সু-চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
সম্মেলন শেষে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানিয়েছেন। এছাড়া সম্মেলন চলাকালীন সময়ে দিনাজপুরের সম্মানিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com