মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পুজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

দিনাজপুর  থেকে  রফিক প্লাবন।- শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে মন্ডপে আসা প্রায় ২ শতাধিক ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর ২০২২) সকালে মন্দির অঙ্গণে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির প্রফেসর ডা. বি কে বোস।
তিনি জানান, সকাল ১০টায় রোগী দেখা শুরু হয়ে চলে দিনব্যাপী। এসময় প্রায় ২ শতাধিক নারী-পুরুষ ভক্তদের বিনামূলে চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাও করা হয়।
এসময় বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির সহ সভাপতি বকুল ব্যানার্জী, সাধারণ সম্পাদক রণজিৎ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাথ, রানা দত্ত প্রমুখ।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে মন্দির কমিটি। কর্মসুচির মধ্যে সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ছোটদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর দুপুর ১ টায় মন্দির অঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। ৩ অক্টোবর অতিথি আপ্যায়ন ও প্রসাদ বিতরণ। ৪ অক্টোবর রাত ৮ টায় মহিলাদের জন্য উলু ধ্বনী, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা এবং ছেলে-মেয়ে উভয়ের অংশগ্রহণে আরতি প্রতিযোগিতা। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর মহিলাদের সিদুর খেলা এবং মিউজিক চেয়ার খেলা অনুষ্ঠিত হবে। প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বিকাল ৩ টায় শোভাযাত্রা সহকারে পুনর্ভবা নদীর উদ্দেশ্যে যাত্রা।
এছাড়া তিনি আরও জানান, শ্যামা পূজার দিনে দিপাবলী ধামাকা লটারীর পুরস্কার, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। লটারী ড্র অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। বিক্রিত লটারীর অর্থ মন্দিরের উন্নয়নকল্পে ব্যায় করা হবে। মন্দির কমিটির সভাপতি ডা. বি কে বোস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com