বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কারও লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, কারও লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করেছে তাঁরাই ক্ষমতার বাহিরে চলে গেছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।
ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে স্থানীয় সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি ও পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন সভাপতি  রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছাঃ আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন ও অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী ২ বৎসরের জন্য ৫১ সদস্যের একটি পূণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন এমপি। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সংগঠনিক সম্পাদক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com