বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন কাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৭৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- এক সময়ের লাঙ্গলের দূর্গ হিসেবে সারাদেশে পরিচিত রংপুরের পীরগঞ্জে দীর্ঘ ১ যুগ পর ১৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নেতা-কর্মীদের মাঝে। উপজেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা জাতীয় পার্টির নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বড় আলমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইলাম বলেন- অনেক দিন পর উপজেলার সম্মেলন হচ্ছে দল আরো গতিশীল ও শক্তিশালী হবে।

এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরে আলম মিয়া যাদু জানান- দীর্ঘ ১১ বছর পর পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন নিয়ে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সাজ-সাজ রব উপজেলা জুড়ে।

১৫ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com