বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে মৎস্যজীবী লীগ ৪নং শেখপুরা ইউনিয়ন কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর সদর উপজেলা’র ৪নং শেখপুরা ইউনিয়ন কমিটি গঠন ও নবান্ন উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজারামপুর ফুটবল খেলার মাঠে ৪নং শেখপুরা ইউনিয়ন মৎস্যজীবী লীগের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। বরেণ্য অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন। বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি লক্ষী কান্ত রায় সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ খায়রুজ্জামান, সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম বকুল। আমন্ত্রিত অতিথি ছিলেন ৪নং শেখপুরা ইউপি মেম্বার মোঃ আমজাদ হোসেন, মোঃ হারেস, ছায়া রানী, মোছাঃ রশিদা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা। আলোচনা সভা শেষে কার্তিক চন্দ্র রায়কে সভাপতি ও মোঃ জুলফিকার ইসলাম জনিকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মৎস্যজীবী লীগ ৪নং শেখপুরা ইউনিয়ন কমিটি ঘোষনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। দ্বিতীয় পর্বে নবান্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাউন্সিল সমাপ্ত হয়। উক্ত কাউন্সিলে মৎসজীবী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সদর উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com