বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা-৫ আসনে জামানত হারিয়েছেন ৩ প্রার্থী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪০৯ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থী জামানত হারিয়েছেন। কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তারা হলেন- বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) ও স্বতন্ত্রপ্রার্থী নাহিদুজ্জামান নিশাত (আপেল)। এর মধ্যে ২৫ ডিসেম্বর বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান নাহিদুজ্জামান নিশাত।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহামুদ হাসান রিপন (নৌকা) ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু ৪৪ হাজার ৯৫০ ভোট পেয়েছেন। বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পান এক হাজার ৭৯৬ ভোট ও স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান পেয়েছেন দুই হাজার ৯৫০ ভোট এবং নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন এক হাজার ৬৪০ ভোট।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনের সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি বুথে এক লাখ ২৯ হাজার ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ আসনে তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ ভোটার। এর মধ্যে সাঘাটা উপজেলায় দুই লাখ ২৫ হাজার ৭০ এবং ফুলছড়ি উপজেলার এক লাখ ১৪ হাজার ৬৭৬ ভোটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com