মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মুক্তিযুদ্ধ কর্ণার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে- হুইপ ইকবালুর রহিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখার প্রয়াসে তৈরী হয়েছে মুক্তিযুদ্ধ কর্ণার। আর এই মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আজ বুধবার দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর প্রশাসনিক ভবনে মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, স্বাধীনতা আমাদের গর্ব। এই গর্বকে জ্ঞানে পরিণত করার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও দেশপ্রেমের চেতনা সংরক্ষণসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ কর্ণার অগ্রণী ভূমিকা পালন করবে।

হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতে হবে সকলকে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তারা বুজতে পারে নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তারই কন্যা সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক, হাসপাতালেরর ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com