বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আমাদের সাথে ৩৪টি দল একদফা দাবি আদায়ে আন্দোলন করছে – ডা. জাহিদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সাথে আজ সারাদেশে ৩৪টি দল এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। জনগণ তাদের অধিকার ফেরত চায়। বিএনপি একের পর এক তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী, পুলিশ কিছু কিছু জায়গায় গণ্ডগোল করেছে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটি দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন শুধু বিএনপি নয় জনগণের দাবিতে পরিনত হয়েছে।
১৮ জুলাই মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পদযাত্রা শেষে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, পরিতোষ চক্রবর্তী,জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দরের সদস্য সচিব নুর হাসান সুমন, কৃষক দল মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু,মহিলা দল সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, কাজী খয়রাত, ফজলার রহমান বাদল, মিজানুর রহমান রন্টু প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে বিকেলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে শাপলা চত্বর বটতলা থেকে পদযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঢাকা উপ-নির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন কি ধরণের শক্তি প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ওই প্রার্থীকে ধরে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের গুণ্ডা বাহিনীর হাতে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com