বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে জাপা-বাসদের দুই শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে যোগদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় পার্টি (জাপা) রংপুর মহানগরের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন লুসিড ও বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী রংপুর জেলা শ্রমিক দলে যোগদান করে।
১৯ আগস্ট  শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা রংপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। এসময় জাতীয় পার্টি ও বাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব শামীম মিয়া সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারি জাহিদ হোসেন লুসিড ও বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর্দর্শে অনুপ্রাণিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। আগামীদিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ে রাজপথে থাকারও অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com