মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিশোরগঞ্জে-২ আসনের এমপি নূর মোহাম্মদ করোনায় আক্রান্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭১৯ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি ।- করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই কিশোরগঞ্জ-২ আসনের দুই উপজেলা কটিয়াদী ও পাকুন্দিয়া বাসীর সেবায় নিবেদিত আছেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এলাকায় অবস্থান করে নিজ আসনের জনগণকে সেবা দেওয়া এই জন প্রতিনিধিরও এখন করোনা পজিটিভ। গতকাল শুক্রবার সাবেক এই আইজিপির কভিড শনাক্ত হয়ছে। বুধবার তিনি নমুনা দিয়েছিলেন। এমপির ব্যক্তিগত সচিব মামুনুর রহমান জানান, করোনা শনাক্ত হওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি বলেন, করোনাকালে গত ৬ মাসের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের মাঝে আছেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থেও অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছেন তিনি। মামুনুর রহমান জানান, কয়েকদিন ধরে একটু অসুস্থবোধ করায় তিনি করোনা পরীক্ষা করান। করোনা সংক্রামক রোগ হওয়ায় আগামী কয়েকদিন কটিয়াদী-পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান এবং নেতাকর্মীসহ সবার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকবেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com