বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে `একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়।
নতুন দলের আত্মপ্রকাশের সময় শহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও খোকন রায়কে সদস্য সচিব করে দলটির ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার সচেতন মানুষ রয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী সুষ্ঠু ধারার রাজনীতি ও সচেতন রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বলে জানিয়েছে দলটির নেতারা।
মানুষের কল্যাণে রাজনীতি করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু বলেন, আমাদের দেশে দল অনেক আছে, কিন্তু বেশির ভাগ দলের একই উদ্দেশ্য। সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের জন্য রাজনীতি করা যায়, সেটা কেউই ভাবতে চায় না।
তিনি আরো বলেন, গত ৫২ বছরে কেউই জনগণের সমাধানের অংশ হতে পারেনি। সব সমস্যার মূলে রয়েছে অসুস্থ, অনৈতিক, অসৎ ও ভ্রষ্ট রাজনীতি। রাজনৈতিক প্রজ্ঞা, রাজনীতি চর্চা, রাজনৈতিক শিখন ও শিষ্টাচারের অভাব রয়েছে। সকল শ্রেণিপেশার রাজনৈতিক সচেতন মানুষকে সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে নতুন দল হিসেবে ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ গড়ে তোলা হয়েছে।
তৃণমূল পর্যায় থেকে দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে পরিষদের সদস্য সচিব খোকন রায় বলেন, ইটাকুমারী ভারতবর্ষের তথা বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ। এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। আমরা মনে করি দেশের যে কোনো জায়গা থেকে মানুষের কল্যাণে রাজনীতি করা সম্ভব। আমরা দল গুছিয়ে নিয়ে বড় পরিসরে পরবর্তী অনুষ্ঠান করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com