বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করছেন  -মনোরঞ্জন শীল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলছেন। মানুষ গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে।
রোববার (৮ অক্টোবর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের উর্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং নবনির্মিত সীমানা প্রাচীর ও গেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে। শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ছাড়া কখনোই যা সম্ভব ছিল না। শুধু এই মেঘা প্রকল্প নয়, গ্রামকে শহরে রূপান্তরিত করবার ঘোষণাও অনেকাংশে আজ বাস্তবায়িত হয়েছে। মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে, মানুষের মৌলিক চাহিদার প্রায় সকল দায়িত্বই জননেত্রী শেখ হাসিনার সরকার পূরণ করতে সক্ষম হয়েছে। থার্ট টার্মিনাল নির্মাণ করে বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে একটা ভিন্নমাত্রা সংযোজিত করলেন শেখ হাসিনা।
পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাসকুরুল আলম, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাপস চন্দ্র রায়।
এদিকে একই ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে পূর্ব মল্লিকপুর মহিলা কলেজের উর্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং নবনির্মিত সীমানা প্রাচীর ও গেটের উদ্বোধনী ও ভাতগাঁও শিক্ষা নিকেতন নবনির্মিত সীমানা প্রাচীর ও গেটের উদ্বোধন করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com