বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী দেশকে উন্নত করতে অক্লান্ত পরিশ্রমের করে যাচ্ছেন-মিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

বিরামপুর দিনাজপুর থেকে মোঃ আবু সাঈদ।-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 (২১ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০ টায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মনোনয়ন প্রত্যাশী আলতাফুজ্জামান মিতা বলেন, আমি ছাত্র বেলা থেকে আওয়ামী লীগের রাজনীতি করি জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি অনেক নির্যাতনের এবং মামলা হামলার শিকার হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনা কালে জেলা পর্যায়ে ত্রান কমিটিতে প্রধান করে রেখেছিল আমি সঠিক ভাবে সেই দায়িত্ব ও পালন করেছি যার কারনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিতে পারে আপনার আমাকে সহযোগিতা করেন আমি এই আসনটিকে নতুন করে সাজাবো ও প্রধানমন্ত্রী যেমন দেশের উন্নয়ন করে দেশকে উন্নয়নের সারিতে নিয়ে যাচ্ছে সেই সাথে আমিও এই আসনটির সকল কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ।
 এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য একরামুল হক, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মমিনুর ইসলাম মমিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাবেকুল ইসলাম, দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com