বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ আটক-১৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলটির মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুুতির সময় রোববার সকাল পৌনে দশটার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এছাড়া ওশনিবার রাত থেকে সকাল পর্যন্তন গরীর বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজউন-নবীডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের মিছিল করার জন্য সমবেত হন। এসময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে কয়েক জন কর্মী তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে দলীয় কার্যালয়ের ফটকের ভিতরে ঢুকে পড়ে প্রথমে ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেয়ায় পরে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে আটক করে।
আটকের সময় মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তাদের কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেই। হরতালের সমর্থনে মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে সেখানে থেকে পুলিশ তাদের তিনজনকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com