বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে আনন্দ শোভাযাত্রা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক ।-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে আনন্দ শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে বের হয়।

শোভাযাত্রায় অংশ নেন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজার রহমান, সদস্য সচিব আসফাক হোসেন সরকার, জেলা যুবলীগের সাধারণ মো. আনোয়ার হোসেন, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাইসুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক বসাক, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফয়সল হাবিব সুমন, সদস্য সচিব আবু রায়হান আবু, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোকছেদ আলী রানা, সদস্য সচিব সাখাওয়াত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক মারুফ রাসেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক টুটুল আহমেদ, সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক তহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রকি, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল ও জেলা ছাত্রলীগ, হাবিপ্রবি ছাত্রলীগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী।

এরপর শোভাযাত্রাটি শহরের সড়কগুলি প্রদক্ষিণ শেষে আবারো পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com