বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন।
এসময় বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধরণ সম্পাদক রেবুতি বর্মন, সদস্য আব্দুল্যাহ সরকার, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তপন কুমার বর্মন, বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com